শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রৌমারীতে পুর্নবাসনের দাবীতে হরিজনদের বিক্ষোভ ও মানববন্ধন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

রৌমারীতে ভূমিহীন হরিজনের বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার বিকালের দিকে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ গেট সংলগ্ন ডিসি রাস্তায় এ মানববন্ধন করা হয়। এসময় জমিসহ ঘর, স্থায়ীভাবে কর্মসংস্থান, শিশুদের পাঠদানের সুয্গো দেওয়া, চিকিৎসাসেবা নিশ্চিত করণসহ সরকারি সকল সুযোগ সুবিধার দাবী নিয়ে বক্তব্য রাখেন, শ্রী জ্যোতি রানী, শ্রী কালাচন বাসর ও শ্রীরাম বাসর প্রমূখ। ৩৫ টি পরিবারের জন্য আবাসনের দাবীতে মানববন্ধন করেছেন হরিজন সম্প্রদায় জনগোষ্ঠী। তারা আরো বলেন, দেশের বিভিন্ন উপজেলায় হরিজন সম্প্রদায় জনগোষ্ঠীদের প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর দেওয়া হয়েছে। আমরা রৌমারী ও কর্তিমারী বাজার মিলে ৩৫টি পরিবার রয়েছি। ঘর না থাকায় স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমাদের কোন রিলিফ দেওয়া হয় না। স্কুলে আমাদের সন্তানদের ভর্তি করে নেয় না। চিকিৎসা নিতে গেলেও সঠিক ভাবে চিকিৎসাসেবা পাই না। স্থায়ীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় অতি কষ্টে দিন কাটাই। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদেন আকুল আবেদন আমাদের জমিসহ ঘর দিয়ে স্বাভাবিক ভাবে জীবন যাপন করার সুযোগ দিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com