শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গ্রামীণ ব্যাংক পাকড়ী গোদাগাড়ী শাখার উদ্দ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচী

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। দিনটি বাঙালি জাতির জন্য গভীর শোক ও বেদনার। একই সঙ্গে জাতির জনককে হত্যার কলঙ্কিত নজির স্থাপনের দিনও। ১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্য। এর পেছনে ছিল জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকীর দিনটি জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে গ্রামীন ব্যাংক পাকড়ী গোদাগাড়ী শাখা, চাঁপাই নবাবগঞ্জ এরিয়া, রাজশাহী যোন এর উদ্দ্যোগে ব্যাংকের সদস্যদের মাঝে বৃক্ষ চারা দেওয়া হয় এবং আশেপাশে দেশব্যাপী বৃক্ষ রোপন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংক পাকড়ী গোদাগাড়ী শাখা ব্যবস্থাপক মোঃ তারিকুল ইসলাম, সেকেন্ড ম্যানেজার মোঃ হায়দার আলীসহ অত্র শাখার সকল সহকর্মীবৃন্দ। উক্ত বৃক্ষ রোপন কর্মসুচিতে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক ও সভাপতি মোঃ মানসুরুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারেকসহ আরও অনেকে। বৃক্ষ বিতরন কর্মসূচি শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আতœার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com