শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গ্রামীণ ব্যাংক জামালপুর জেুানের উদ্যোগে বৃক্ষ রোপণ

আবুল কাশেম জামালপুর:
  • আপডেট সময় বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ.কে.এম সাইফুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন এর মহতি উদ্যোগে গ্রামীন ব্যাংকের সকল সদস্য, সংগ্রামী সদস্য ও সহকর্মীদের মাধ্যমে ১৫ আগষ্ট সারাদেশব্যাপী ৩ কোটি গাছের চারা রোপনের উদ্যোগ নেয়া হয়েছে। সেই লক্ষ্যে গ্রামীণ ব্যাংক জামালপুর যোনের ৫টি এরিয়ার ৫৬টি শাখায় ২৯৫৬টি কেন্দ্রে ২ লক্ষ ৮৮ হাজার সদস্য ও এলাকার লোকজনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল গ্রামীণ ব্যাংক সরিষাবাড়ী এরিয়ার ভাটারা সরিষাবাড়ী শাখার ৩৫/ম কেন্দ্রে চারা বিতরণ ও রোপন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর যোনের যোনাল ম্যানেজার নারায়ন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর যোনের যোনাল অডিট অফিসার গোলাম মোহাম্মদ। একইদিন বিভিন্ন এরিয়ায় চারা বিতরণ ও রোপন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জামালপুর এরিয়ার এরিয়া ম্যানেজার মোহাম্মদ আবু সায়েম খান, প্রোগ্রাম অফিসার মির্জা আবু আহাম্মেদ আব্দুল্লাহ, মেলান্দহ এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ আনোয়ারুল হক, প্রোগ্রাম অফিসার কাজী মনিরুজ্জামান, সরিষাবাড়ী এরিয়ার এরিয়া ম্যানেজার ফাহ্মিনা আক্তার পুষ্প, প্রোগ্রাম অফিসার মোঃ মহিবুল হক, ধনবাড়ী এরিয়ার প্রোগ্রাম অফিসার মোঃ কবির আহম্মেদ, মধুপুর এরিয়ার এরিয়া ম্যানেজার চৌধুরী মোঃ আনোয়ারুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মোঃ ফরহাদ মিয়া প্রমুখ। জামালপুর যোনের যোনাল ম্যানেজার নারায়ন চন্দ্র মজুমদার জানান, প্রতিটি শাখায় ১৬হাজার ৩শ ৫১টি গাছের চারা বিতরণ করা হয়েছে। চারা রোপনের এই কর্মসূচি আগামী সেপ্টেম্বর/২৩ মাস পর্যন্ত অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com