শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খালেদা জিয়া রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার-বিএনপি নেতা এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি আজ রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার। বেগম খালেদা জিয়াও রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার। গত ১৫ বছরে শেখ হাসিনার নির্দেশে আমাদের বহু নেতাকর্মীকে খুন করেছে যৌথ বাহিনী। মানুষ এ বাহিনীর নাম দিয়েছে ‘যৌথ লীগ। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। লক্ষ লক্ষ জনতা নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন নিশ্চিত করা হবে। শনিবার লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা বিএনপির ব্যানারে এ আয়োজন করা হয়। শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে গোডাউন রোড এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। তিনি আরও বলেন, সরকার উস্কানিমূলক প্রপাগা-া ছড়িয়ে আমাদেরকে বিশৃঙ্খল করার চেষ্টা করছে। কিন্তু লাভ হবে না। শেখ হাসিনার পতনের আন্দোলনে কোন বাধায় আমাদেরকে আটকাতে পারবে না। শেখ হাসিনার পতন নিশ্চিত করেই গণতন্ত্র নিশ্চিত করবো। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবো। এ আন্দোলনে জনগণ আমাদের সঙ্গে রাস্তায় নেমেছে। এসময় কেন্দ্রীয় বিএনপির সহ বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, ফেরদৌস আহমেদ মানিকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com