রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাগলা মসজিদে এবার পাওয়া গেলো ২৩ বস্তা টাকা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩

তিন মাস ১৩ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। এবার পাওয়া গিয়েছে ২৩ বস্তা টাকা। এখন চলছে টাকা গণনার কাজ। গতকাল শনিবার (১৯ আগস্ট) সকাল ৮ টায় মসজিদের ৮ টি দানবাক্স খোলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ।
তিনি জানান, প্রতি ৩ মাস পরপর পাগলা মসজিদের ৮টি দানবাক্স খোলা হয়। এবার তিন মাস তের দিন পর খোলা হলে ২৩ বস্তা টাকা পাওয়া যায়। এখন চলছে গণনার কাজ। চার মাস পূর্বে গত ৬ মে দানবাক্সে পাওয়া গিয়েছিল ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা। সাথে মিলেছিলো বিভিন্ন বৈদেশিক মূদ্রা ও স্বর্ণালংকার। এরও আগে গত ৭ জানুয়ারি ৩ মাস ৬ দিন পর দানবাক্স খোলা হলে ২০ বস্তা টাকা পাওয়া গিয়েছিলো। দিনব্যাপী টাকা গণনা শেষে রেকর্ড ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিলো। সাথে ডায়মন্ডের গহনাও পাওয়া গিয়েছিলো।
টাকা গণনার কাজে অংশ নিয়েছেন, মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তারা। মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সকাল ৮ টায় জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার রাসেল শেখ ও জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। দানবাক্সগুলো খুলে দানের টাকা এক এক করে ২৩টি বস্তায় ভরে আনা হয় গণনার জন্য। বিকেল পর্যন্ত চলবে টাকা গণনার কাজ। তারপর জানা যাবে এবারের দানের মোট টাকার পরিমান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com