রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন মঙ্গলবার দেশে ফিরছেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩
মেয়ে পায়েটংটার্নের সাথে থাকসিন সিনাওয়াত্রা - ছবি ইন্টারনেট

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা মঙ্গলবার দেশে ফিরে আসবেন। একইদিন পার্লামেন্টের একটি গুরুত্বপূর্ণ ভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই ভোটের মধ্যদিয়ে দেশটির রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার কন্যা এই কথা জানিয়েছেন। খবর এএফপি’র। ২০০৬ সালের এক সামরিক অভ্যুত্থানে ৭৪ বছর বয়সী এই ধনকুবের ক্ষমতাচ্যুত হন এবং তিনি ১৫ বছর স্বেচ্ছায় নির্বাসনে ছিলেন। থাকসিন অনেক দিন ধরে বলে আসছেন যে তিনি দেশে ফিরতে চান। তবে তার বিরুদ্ধে যেসব ফৌজদারি মামলা রয়েছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি উল্লেখ করেন। তার মেয়ে পায়েটংটার্ন সিনাওয়াত্র ইনস্টাগ্রামে বলেন, ‘২২ আগস্ট মঙ্গলবার সকাল ৯টায় আমি আমার বাবা থাকসিন ডন বিমানবন্দরে থাকব।’
থাকসিনের মেয়ে প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে পিউ থাই দলের প্রার্থীদের একজন।
তিনি এমন এক দিন থাইল্যান্ডে ফিরছেন সেদিন বিকেলে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ভোট রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে থাকসিনের পিউ থাই পার্টির স্রেথা থাভিসিনকে অনুমোদন দেয়া যায় কিনা সে বিষয়ে এ ভোট হতে যাচ্ছে। এই ভোটের মধ্যদিয়ে দেশটির সাধারণ নির্বাচনের পর সৃষ্ট তিন মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটবে বলে ধারণা করা হচ্ছে। গত মে মাসে থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্রেথার প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে নি¤œকক্ষে পাঁচ শ’ জন নির্বাচিত এমপির এবং সিনিটের ২৫০ সদস্যের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। আর সিনেট সদস্যরা সর্বশেষ জান্তা সরকারের দ্বারা নির্বাচিত হন।
থাইল্যান্ডের গত নির্বাচনে প্রগতিশীল মুভ ফরোয়ার্ড পার্টি (এমএফপি) পার্লামেন্টের সর্বাধিক আসনে বিজয়ী হলেও সামরিক প্রাধান্য বিশিষ্ট সিনেট এ দলের নেতাকে প্রধানমন্ত্রী হতে বাধা দেয়। ওই নির্বাচনে থাকসিন সমর্থিত পিউ থাই দল দ্বিতীয় স্থানে রয়েছে এবং তারাও সরকার গঠনের চেষ্টা করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com