রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাসপাতালে রাজ-পরী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩

পরীমণি ও শরিফুল রাজ এ সময়ের আলোচিত দম্পতি। ব্যক্তিজীবন নিয়ে সবসময় নানা ধোঁয়াশায় রাখেন ভক্তদের। তাদের জীবনে ঘটন ও অঘটনের টানাপড়েন লেগেই থাকে। তাদের ছেলের জন্মদিন পালনের একদিনের মাথায় নতুন করে আবার আলোচনায় তারা। হঠাৎ মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজ। অপরদিকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরিমণি। তবে কেন এবং কীভাবে রাজের মাথা ফাটলো তা এখনো পরিষ্কার নয়। তারকা এ দম্পতিকে নিয়ে সকালে এক ধরনের খবর চাউর হয়েছে। তবে পরী-রাজ কেউ বিষয়টা খোলাসা করছেন না। এক কথায় রাজ-পরীর বাস্তব জীবন পরিমাপ করা কঠিন। নিজের ফেসবুকে পরীমণি একটি ছবি প্রকাশ করেছেন।
সেখানে দেখা গেছে, ক্যানোলা করা দুটি হাত। ক্যাপশনে অভিনেত্রী লিখছেন, আমরা পরীতমা। এ থেকে স্পষ্ট পরীমণি ও অভিনেত্রী তমা মির্জা দুজনেই একই হাসপাতালে। জানা যায়, সব মান-অভিমান ভুলে দীর্ঘ প্রায় তিন মাস পর আবারও এক হয়েছিলেন তারা। জানিয়েছিলেন, ভালো আছেন, ঠিকঠাক আছেন। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। কিন্তু, হঠাৎ এমন ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com