শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টুইটারে আর অপছন্দের কাউকে ব্লক করা যাবে না

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২১ আগস্ট, ২০২৩

টুইটারের জনপ্রিয় এক ফিচার বন্ধ করে দিচ্ছে ইলন মাস্ক। এখন থেকে কাউকে অপছন্দ হলেও ব্লক করতে পারবেন না। অর্থাৎ কারও টুইট নিজের নিউজ ফিডে দেখতে ইচ্ছা না করলেও দেখতে হবে। ইলন মাস্কের নতুন সিদ্ধান্ত তাই-ই বলছে।
টুইটার কেনার পর থেকেই এই প্ল্যাটফর্মে নানা বদল ঘটিয়ে চলেছেন ইলন মাস্ক। ছোটখাটো ফিচার বদলে ফেলার পাশাপাশি মাইক্রো ব্লগিং সাইটটির নামও পালটে দিয়েছেন। এই প্ল্যাটফর্মের বর্তমান পরিচয় এক্স। ব্র্যান্ডের নাম থেকে লোগো, সবেতেই নতুনত্বের ছোঁয়া।
এবার ইলন মাস্ক জানালেন, এই মাইক্রো ব্লগিং সাইট থেকে ‘ব্লক’ অপশনটি সরিয়ে ফেলা হবে। ডিএম অর্থাৎ ডিরেক্ট মেসেজ ছাড়া ব্লক ফিচারটি মুছে ফেলা হবে। কারণ ইলন মাস্ক মনে করছেন এটি খুব বেশি প্রয়োজন হচ্ছে না টুইটারে। তবে তিনি মজা করেছেন নাকি সত্যিই ফিচারটি সরিয়ে ফেলবেন তা নিয়ে কিছুটা সন্দেহ আছে ব্যবহারকারীদের। কারণ এর আগে অনেকবার এমন সিরিয়াস মজা করেছেন তিনি।
টুইটারে এতদিন কোনো অ্যাকাউন্টের টুইট দেখতে না চাইলে সেই অ্যাকাউন্ট ‘ব্লক’ করে দূরে রাখতে পারতেন। তবে এই ব্লক অপশনটি সরিয়ে দিলে পুরোনো ভেরিফিকেশন প্রক্রিয়াতেও বদল আসবে। এক্ষেত্রে সুরক্ষা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবহারকারীদের একাংশ।
তবে মিউট অপশনটির সঙ্গে ব্লকিংয়ের কিছু পরিবর্তন আছে। কাউকে ব্লক করলে তার কাছে নোটিফিকেশন চলে যায়। এতে খানিকটা বিব্রত পরিস্থিতে পড়তে হতে পারে। সূত্র: ইন্ডিয়া টুডে




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com