শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নারীকে বিবস্ত্র করে নির্যাতন, সেই যুব মহিলা লীগ নেত্রী বহিষ্কার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২১ আগস্ট, ২০২৩

দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত থাকায় ঢাকা জেলা যুব মহিলা লীগ থেকে মেহনাজ তাবাচ্ছুম মিশুকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। শনিবার (১৯ আগস্ট) রাতে বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের শৃঙ্খলাপরিপন্থি কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা উত্তর শাখার মেহেনাজ তাবাচ্ছুম মিশুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর আগে, সাভারে এক নারীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করা, হত্যার চেষ্টাসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার হন মেহেনাজ তাবাচ্ছুম মিশু। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এরপরই সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে জানানো হয় মিশুকে বহিষ্কারের সিদ্ধান্ত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com