শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আবেদন খারিজ, ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২১ আগস্ট, ২০২৩

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিলের রুল খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সাত সদস্যের আপিল বে গতকাল রোববার এই আদেশ দেন। এর ফলে শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলতে আর বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনের বিরুদ্ধে গত ৬ জুন অভিযোগ গঠন করেন ঢাকার শ্রম আদালত। অভিযোগ গঠনের বৈধতা প্রশ্নে গত ২১ জুন হাইকোর্টে আবেদন করেন ড. মুহাম্মদ ইউনূস। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে কেন অভিযোগ গঠন বাতিল করা হবে না তা জানতে চেয়ে ২৩ জুলাই হাইকোর্ট রুল জারি করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে গত ৮ আগস্ট জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পরে আপিল বিভাগে আবেদন করেন ড. মুহম্মদ ইউনূস। গত ১৭ আগস্ট সেই আবেদনের ওপর শুনানি শেষ হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com