বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দিনাজপুরে উৎপাদিত প্রতিটি গাছ আলুর ওজন ৭ থেকে ৮ কেজি

বাসস :
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

জেলার খানসামা উপজেলার পল্লীতে বিরল প্রজাতির আলু চাষে সফল করেছেন দুইজন কৃষক। ‘গাছ আলু’ নামের এই আলুগুলো এক একটির ওজন হচ্ছে ৭ থেকে ৮ কেজি। খানসামা উপজেলায় কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার জানায়, কন্দাল ফসল উন্নয়ণ প্রকল্পের সহায়তায় চলতি মৌসুমে ২০ শতক করে ৪০ শতক জমিতে দুইজন কৃষক বাণিজ্যিকভাবে আলু চাষ করেছেন। এ ছাড়াও অনেকেই ব্যক্তি উদ্যোগে ছোট পরিসরে গাছ আলুর আবাদ করছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার খামারপাড়া ও টংগুয়া গ্রামে কৃষি বিভাগের সহায়তায় ঝিনাইদহের স্থানীয় জাতের গাছ আলু চাষ করেছে কৃষকেরা। ২০ শতকে জমিতে প্রায় ২ টন অর্থাৎ ২ হাজার কেজি ফলনের আশা করছে তারা। এই আলুর প্রতি কেজির বর্তমান বাজার দর প্রায় ৩০ টাকা।
কৃষকেরা জানান, অন্যান্য সবজির মতোই ভর্তা, মাছ ও মাংসের সঙ্গে রান্না করে খাওয়া যায় আলুটি। এটি সুস্বাদু ও মুখরোচক খাবার হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা।
খানসামা উপজেলায় টংগুয়া গ্রামের গাছ আলু চাষি খয়রাত আলী বলেন, কৃষি বিভাগের অনুপ্রেরণায় ২০ শতক জমিতে গাছ আলু চাষ করেছি। এই ফসলে উৎপাদন খরচ ১৫ থেকে ২০ হাজার টাকা। অর্জিত আলুর বিক্রি করে পাওয়া যাচ্ছে প্রায় ৬০ হাজার টাকা। অল্প খরচে অধিক লাভবান হওয়া যায় এ আলু চাষে। দিনাজপুরের মাটি চাষাবাদের জন্য আদিকাল থেকেই আদর্শ। গুরুত্ব পেলে এ ধরণের ব্যতিক্রমী ফসল আরও উৎপাদন করতে পারে কৃষকেরা। কৃষি বিভাগের সুত্রটি জানান, এই আলু চাষে এলাকায় কৃষকদের আগ্রহ বাড়ছে। আলু চাষে তাদেরকে কৃষি বিভাগ থেকে উৎসাহ এবং সহযোগীতা করা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com