শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গলাচিপায় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

গলাচিপা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আ, স, ম জাওয়াদ সুজন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও সকল শহীদদের হত্যাকারী ও পলাতক যে সমস্ত খুনিরা বিদেশে আত্মগোপন করে আছে, তাদেরকে দ্রুত দেশে এনে খুনির রায় কার্যকর সহ খুনি জিয়া, খন্দকার মোসতাক সহ সকল ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন চত্বরে কালো পতাকা নিয়ে শত শত নেতাকর্মী সমর্থকেরা এক মানববন্ধন করে। মানববন্ধন শেষে স্বরাষ্ট্র সচিব বরাবরে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে একটি স্মারকলিপি প্রদান করে। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এডভোকেট শামিমুর রহমান, গলাচিপা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম মিয়া, সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম, আওয়ামীলীগের ত্যাগী কর্মী এডভোকেট সঞ্জয় কুমার প্রমুখ। উল্লেখ্য যে উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী বার বার নির্বাচিত এমপি প্রায়তো আ,খ,ম জাহাঙ্গীর হোসাইন ফাউন্ডেশনের স্বত্বাধিকারী ও উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আ,স,ম জাওয়াদ সুজনের নেতৃত্বে নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মিছিল ও বিক্ষোভ করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com