শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে জেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে ও চুরি যাওয়া ৪১ মোবাইল ফোন উদ্ধার

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া সহ চুরি হওয়া ৪১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে বরিশাল জেলা পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টয় বরিশাল নগরীর পলিটেকনিক্যাল রোডস্থ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আইসিটি শাখা ও ডিবি পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দেন বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম। উদ্ধারকৃত ফোনগুলো মালিকের হাতে তুলে দেওয়ার সময় পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, এ সব ফোনগুলো জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছে থেকে উদ্ধার করা হয়েছে। কারণ যারা ফোনগুলো চুরি করেছে তারা বিভিন্নস্থানে বিক্রি করে দিয়েছে। তাই প্রকৃত চোর বা ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ৮ মাসে এ পর্যন্ত জেলা পুলিশ ১৬১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এ সব চোরাই সিন্ডিকেট ধরতে জেলা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। দ্রুতই এই চোরাই সিন্ডিকেট ধরা পড়বে। এজন্য তিনি সবার সহযোগিতা প্রয়োজন। হারানো ফোন ফিরে পেয়ে বিএম কলেজের রসায়ন বিভাগের শিক্ষক অভিজিৎ সিকদার বলেন, কখনো ভাবিনি যে ফোনটা ফিরে পাবো। হারানো ফোন ফিরে পেয়ে খুব ভাল লাগছে। ফোনের চেয়েও ফোনের তথ্য, ছবি ও প্রয়োজনীয় ডকুমেন্টগুলো জরুরি। এজন্য বরিশাল জেলা পুলিশকে আন্তকি ধন্যবাদ। বরিশালের কবির তার হারানো ফোন ফিরে পেয়ে বলেন, হারানোর পর ফোন ফিরে পাওয়ার আসা ছেয়ে দিয়েছিলাম। তবে পুলিশের সহযোগীতায় প্রায় দুই মাস পর হারানো ফোন ফিরে পেয়ে খুব ভালো লাগছে। এজন্য বরিশাল জেলা পুলিশকে ধন্যবাদ। হারানো মোবাইল ফিরে পেয়ে তারা সবাই খুব খুশি। হারিয়ে যাওয়া ফোনগুলো উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com