রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ড. ইউনূসের পক্ষে হিলারির ফেসবুক–টুইটারে পোস্ট

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক ও এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট দিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গত মঙ্গলবার দেওয়া পোস্টে হিলারি ক্লিনটন বলেন, ‘মহান মানবতাবাদী ও নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের প্রয়োজনের মুহূর্তে তাঁকে সমর্থনের জানাতে আমার ও ১৬০ জনের বেশি বিশ্বনেতার পাশে দাঁড়ান।’
একই পোস্টে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নিপীড়ন বন্ধের দাবিতে আন্দোলনে যোগ দিন।’
পোস্টে ড. ইউনূসের মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া নোবেলজয়ী ব্যক্তিত্বসহ বিশ্বের নেতৃত্বস্থানীয় দেড় শতাধিক ব্যক্তির একটি খোলাচিঠি যুক্ত করা হয়েছে। খোলাচিঠিতে বিশ্বের নেতৃস্থানীয় ব্যক্তিরা অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিতের আহ্বান জানান। চিঠিতে তাঁরা উল্লেখ করেন, একটি নিরপেক্ষ বিচারিক প্যানেলের মাধ্যমে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো পর্যালোচনা করা হোক। এই বিচারিক প্যানেলে আন্তর্জাতিকভাবে আইনবিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত ব্যক্তিরা ভূমিকা রাখবেন। তাঁরা আত্মবিশ্বাসী, অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে দুদক ও শ্রম আইনে যেসব মামলা চলছে, সেগুলো পর্যালোচনা করলে তাঁর দোষ খুঁজে পাওয়া যাবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com