রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৩ কেজি সোনারবারসহ ৩ জন পাচারকারী আটক

এইচ এম আবুল বাশার শার্শা :
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে ২ কেজি ৯শ ৪০ গ্রাম ওজনের ৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকারসহ তিনজন পাচারকারীকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ ২১বিজিবি সদস্যরা। বুধবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার দিকে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান সিও জানান। ২১ বিজিবি জানান, সোনা পাচারের গোপন সংবাদে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল অবস্থান নেয়। এ সময় একটি প্রাইভেটকারে থাকা সন্দেহভাজন তল্লাশি করে স্বর্নের বারসহ ৩ জনকে আটক করে। তারা হলো যশোর জেলার কালিগঞ্জ থানার মহিউদ্দিনের ছেলে ১/ সাইদুর রহমান মাজেদ(৩৩) ২/ যশোর জেলার বাগডাঙা গ্রামের নাসির আলীর সাইফুল ইসলাম (৩৬),৩/ শার্শা বড় বসন্তপুর গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী বাবু(৩১)। পরে তাদের শরীর তল্লাশি করে বড় চারটি সোনারবার পাওয়া যায়। যার ওজন দুই কেজি ৯শ ৪০ গ্রাম এবং বাজার মূল্য দুই কোটি ৬৫ লাখ টাকা।” এ ব্যাপারে আটক তিনজন পাচারকারীর নামে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com