শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

বেয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

ফরিদপুরের বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ডাকাতদের বুধবার (৩০ আগস্ট) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বোয়ালমারী থানার উপপরিদর্শক মামুন ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১২। মামলা সূত্রে জানা যায়, উপজেলার চরবনমালিপুর গ্রামের লায়েক মোল্যার মেহগুনি বাগানের ভেতর মঙ্গলবার দিবাগত রাত ২টায় ডাকাতির উদ্দেশ্যে ১২-১৩ জনের একটি ডাকাতদল জড় হয়। গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানার পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্ততির সময় ৫ ডাকাতকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। আটককৃতরা হলেন; গাইবান্ধা জেলার দক্ষিন গিদারি গ্রামের আব্দুল কুদ্দুস মোল্যার ছেলে মো. জাকির হোসেন(৪৫), মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের মো. মালেকের ছেলে পিকুল শেখ, মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলার গ্রামের আশরাফুজ্জামান ইলিয়াস জোয়াদ্দারের ছেলে এরশাদুজ্জামান ইমন(৪১), একই গ্রামের মুক্তার শেখের ছেলে মো. সবুজ(৩৮), জাহাপুর ইউনিয়নের জফরাকান্দী গ্রামে মৃত হাসেম শেখের ছেলে মো. আনোয়ার শেখ(৫০)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মামলার বাদী বোয়ালমারী থানার উপপরিদর্শক মামুন ইসলাম জানান, রাতে ডাকাতি করার প্রস্তুতির সময়ে গোপন সংবাদ পেয়ে কৌশলে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে আটক করি। এ সময় তাদের কাছে তিনটি রামদা, একটি চাইনিজ কুড়াল, ও একটি এ্যাঙ্গেল রড উদ্ধার করা হয়। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করা হয়। মামলা দিয়ে তাদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com