শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় রোজা রেখে আবদুল আলীম মোল্লার শ্রদ্ধা ও দোয়া কর্মসূচি পালন

বশির আলম (টঙ্গী) গাজীপুর :
  • আপডেট সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের মাধ্যমে আগস্টের রোজা রাখা কর্মসূচি সম্পন্ন করলেন গাজীপুরের প্যানেল মেয়র আবদুল আলীম মোল্লা। গতকাল বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু যাদুঘরের সামনের চত্বরে শ্রদ্ধা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি শামসুন নাহার ভ্ইুঁয়া এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া পরিচালনা করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আখতার হোসেন গাজীপুরী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে ১৫ আগস্টে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত সকল শহীদদের শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় প্রতি বছর ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিজোড় তারিখ গুলোতে গত ৪৭ বছর ধরে রোজা রাখেন মো. আবদুল আলীম মোল্লা। বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ১৯৭৬ সালের ১৫ আগস্ট থেকে তিনি এইভাবে রোজা রাখছেন। প্রতিবছর ৩১ আগস্ট এলাকার দলীয় এবং বঙ্গবন্ধুপ্রেমী নেতাকর্মীদের নিয়ে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও ইফতারির মাধ্যমে কর্মসূচি সম্পন্ন করেন বর্তমান গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আবদুল আলিম মোল্লা। তিনি জানান, বঙ্গবন্ধুর সঙ্গে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জন্য ৩ নভেম্বর, শহীদ আহসান উল্লাহ মাস্টারের প্রতি শ্রদ্ধা জানাতে ৭ মে এবং শহীদ ময়েজউদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৭ সেপ্টেম্বর, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের এই দিনগুলোতেও রোজা রাখেন আবদুল আলীম মোল্লা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com