রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খিজির আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

২ সেপ্টেম্বর শনিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী ও হিন্দু সম্প্রদায়ের তীর্থ ভূমি শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে আসেন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি খিজির আহমদ চৌধুরী ও তাঁর সহধর্মীনি পরিদর্শনে এলে তাদেরকে দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এসময় মাননীয় বিচারপতির সাথে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ যাবিদ হোসেন, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জুলফিকার উল্লাহ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাদিয়া সুলতানা, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ দেলওয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর মাননীয় রেজিষ্ট্রার জেনারেলের পিএস হাসিবুল হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ মোর্শারফ হোসেন। এছাড়া আরোও উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, কাহারোল উপজেলা এসি ল্যান্ড মাঈদুল ইসলাম ও দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের কার্য নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য বিশিষ্ট আইনজীবী শ্রী সরোজ গোপাল রায়। পরিদর্শনকালে বিচারপতি খিজির আহমদ চৌধুরী মন্দিরের পোড়ামাটির পূড়াকৃর্তি দেখে বিষ্ময় প্রকাশ করেন এবং মন্দিরের স্থাপন সমন্ধে মন্দিরের ইতিহাস জানার চেষ্টা করলে রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ মন্দিরের ইতিহাস নিয়ে আলোচনা করেন। বিচারপতি শেষে কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর পরিদর্শন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com