রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। সব বয়সী ব্যবহারকারী আছে প্ল্যাটফর্মটিতে। ব্যক্তিগত, অফিসিয়াল, গ্রুপ চ্যাট, অডিও-ভিডিও কলে সারাক্ষণ যুক্ত থাকছেন হোয়াটসঅ্যাপে। ছবি পাঠানো বা ছোট বড় ফাইল পাঠাতে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। তবে এবার বদলে যাচ্ছে চিরচেনা হোয়াটসঅ্যাপ। প্ল্যাটফর্মটির নকশায় বদল আনছে মেটা। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো একটি স্ক্রিনশট প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, সবুজ রংটিও পরিবর্তন করা হচ্ছে এবং বেশ কিছু জায়গায় পরিবর্তন করা হয়েছে।
হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস, চ্যাটের মতো নেভিগেশন বারগুলো এবং অন্যান্য ট্যাবগুলো নিচের দিকে নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি কমিউনিটি ট্যাবের জন্যও একটি নতুন স্পেস দিয়েছে হোয়াটসঅ্যাপ। এছাড়া হোয়াটসঅ্যাপ অ্যাপের উপরের অংশ থেকে সবুজ রংটি থাকলেও সেই সবুজ রঙের পরিমাণটি আগের থেকে অনেকটাই কমিয়ে দেওয়া হচ্ছে।
হোয়াটসঅ্যাপ লোগোটি আগের মতো একই থাকছে। নিচের ডান দিকের মেসেজ বাটনটি সবুজই থাকবে, তবে সেই একই শেড দেওয়া হচ্ছে নিচের ডান দিকের কর্নারে। চ্যাটের ঠিক উপরের দিকে আপনি এখন তিনটি নতুন ফিল্টার অপশন দেখতে পাবেন। তার মধ্যে রয়েছে, অল, আনরিড, পার্সোনাল এবং বিজনেস। এই ফিল্টারগুলো ব্যবহারকারীদের মেসেজ খোঁজার কাজটি আরও সহজ করে তুলবে।
একটি নির্দিষ্ট ফিল্টার বেছে নিলেই সেটি সবুজ হয়ে যাবে। তাছাড়া হোয়াটসঅ্যাপ একটি প্রোফাইল আইকনও যোগ করছে, যা অ্যাপের ঠিক উপরের দিকে দেখা গিয়েছে। সার্চ বার আইকন এবং ক্যামেরা আইকনটি আগের মতো একই থাকছে । অ্যাপটি পুরো সাদা রঙের হতে চলেছে। চ্যাটের মধ্যে পার্থক্য ধরার মতো কোনো আলাদা লাইন থাকছে না।
হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনের ব্যবহারকারীরা এরই মধ্যে এই পরিবর্তন দেখতে পারছেন। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৩.১৩.১৬ আপডেটের জন্য শুধু ফিচারটি আনা হয়েছে। খুব শিগগির সব ব্যবহারকারীরা এই পরিবর্তন দেখতে পারবেন। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনে তরুণ প্রজন্মের খুব বেশি অসুবিধা না হলেও যারা স্মার্টফোন ব্যবহারে খুব বেশি অভ্যস্ত নন তাদের খানিকটা অসুবিধা হতে পারে মানিয়ে নিতে। সূত্র: ইন্ডিয়া টুডে




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com