রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রোহিত-কোহলিকে ফিরিয়ে ভারতকে চেপে ধরেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

বৃষ্টির পরই স্বস্তি নামলো পাকিস্তান শিবিরে। শাহিন শাহ আফ্রিদি চেপে ধরেছেন ভারতকে, ভেঙেছেন তাদের টপ অর্ডার। মাত্র ২৭ রানের মধ্যেই ফিরিয়ে দিয়েছেন কোহলি ও রোহিতকে। অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়েই দলকে প্রথম উপলক্ষ এনে দেন আফ্রিদি। ১৫ রানে ভাঙেন ভারতের উদ্বোধনী জুটি। প ম ওভারে রোহিত শর্মার স্ট্যাম্প ভেঙে ফেরান ২২ বলে ১১ রানে। পরের ওভারে এসে ফেরান কোহলিকে। ভারতীয় এই পোস্টার বয়েরও স্ট্যাম্প ভাঙেন তিনি। ৭ বলে ৪ রান করেন কোহলি।
বৃষ্টির আগে অবশ্য সাবলীলভাবেই খেলছিল ভারত। তবে বৃষ্টির পর মাঠে নেমে সেই ছন্দ আর ধরে রাখতে পারলো না তারা। ৪.২ ওভারে বিনা উইকেটে ১৫ রানে তুলতেই ৩০ মিনিট বৃষ্টিতে বন্ধ থাকে খেলা। এরপর খেলক শুরু হলেই ধস নামে ভারতীয় ব্যাটিং লাইনআপে। এই মুহূর্তে ভারতের সংগ্রহ ৭ ওভারে ২ উইকেটে ৩০ রান। শুভমান গিল ১২ বলে ১ ও শ্রেয়াস আইয়ার ১ বলে ১ রানে আছেন মাঠে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com