রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ড. ইউনূসের প্রতি প্যারিসের মেয়র, ভারতীয় বংশোদ্ভূত নোবেলজয়ীসহ সাবেক রাষ্ট্রপ্রধানদের সমর্থন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে দ- দেয়া হতে পারে-এমন আশঙ্কায় শতাধিক নোবেল পুরস্কার বিজয়ীসহ এ পর্যন্ত প্রায় দুইশো বিশ্বনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লেখার পর বিশ্বজুড়ে তার প্রতি সমর্থন বেড়েই চলেছে।
প্রফেসর মুহাম্মদ ইউনূসের ওপর নিপীড়ন অবসানের বিবৃতিতে নতুন করে স্বাক্ষরকারী বিশ্বের বিশিষ্টজনেরা হলেন প্যারিসের মেয়র অ্যান হিডালগো, ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী এস্তার দুফ্লো এবং একই বছর একই বিভাগে নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি, তুরস্কের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী হিকমেট সেতিন, নরওয়ের প্রাক্তন প্রধানমন্ত্রী কজেল ম্যাগনে বন্দেভিক, ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট রোসালিয়া আরটিয়াগো সেরানো প্রমুখ।
ইউনূস সেন্টারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১০৮ জন নোবেল বিজয়ী সহ মোট ১৮২ জন উক্ত বিবৃতিতে স্বাক্ষর করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com