রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তারাকান্দায় কৃষি মেলা উদ্বোধন ও আলোচনা সভা

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

ময়মনসিংহের তারাকান্দায় কৃষি মেলা ২০২৩ উদ্বোধন করা হয়েছে। জানা গেছে,উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপি মেলা রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা সুলতানা,তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার,জেলা পরিষদের সদস্য মেজবাহ আলম চৌধুরী রুবেল,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নয়ন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাঁকন ও বানিহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন খন্দকার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাওছার আহমেদ। এতে ১৪ টি নার্সারী স্টল বসে প্রদর্শনী করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com