শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনালী ব্যাংক কর্তৃক সোনাপুর শামসুল হক উচ্চ বিদ্যালয়ে ১০টি কম্পিউটার প্রদান

মোঃ ছালাহ্ উদ্দিন সোনাগাজী (ফেনী) :
  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

সোনালী ব্যাংক পিএলসি কর্তৃক সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর হাজী মোহাম্মদ শামসুল হক উচ্চ বিদ্যালয়ে ১০টি কম্পিউটার প্রদান অনুষ্ঠান ৩ সেপ্টেম্বর রবিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক হিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজীর কৃতিসন্তান ও সোনালী ব্যাংক পরিচালক ড. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি নোয়াখালী অঞ্চলের জেনারেল ম্যানেজার মো. শাহজাহান, ফেনীর ডেপুটি জেনারেল ম্যানেজার হারুন উর রশিদ, আজীবন দাতা সদস্য ইকরামুল হক। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দুলাল চন্দ্র দে এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডিভাইন আইটির এমডি আশ্রাফ উদ্দিন মুকুট, সোনালী ব্যাংক পিএলসি সোনাগাজী শাখার ম্যানেজার আব্দুল মান্নান, সিনিয়র অফিসার মো. ফরহাদ হোসেন। সোনাপুর হাজী মোহাম্মদ শামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম শফিকুল ইসলাম সহ সকল শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ একইদিন সোনাপুর হাজী মোহাম্মদ শামসুল হক উচ্চ বিদ্যালয়ের মৃত্যু বরণকারী প্রতিষ্ঠাতা, আজীবন দাতা সদস্য, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক-কর্মচারীদের স্মরনে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com