শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বগুড়া শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, নিহত দুই, আহত দুই

আব্দুল গাফফার (শেরপুর) বগুড়া
  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সড়ক থেকে খালে পড়ে যায়। এতে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় প্রাইভেট কারটির আরো দুইজন যাত্রী আহত হন। স্থানীয়ভাবে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রবিবার (০৩ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের আঞ্চলিক সড়কের ছাতিয়ানি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার বগুড়া পৌরসভার নিশিন্দারা মন্ডলপাড়া এলাকার হিরু মিয়ার ছেলে জাকারিয়া হোসেন জাকির(২৭) ও নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের লিয়াকত আলী ফকিরের মেয়ে রানী খাতুন(১৯)। শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, চারজন যাত্রী নিয়ে প্রাইভেটকারটি শেরপুর শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আঞ্চলিক সড়কটির ছাতিয়ানি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে দ্রুতগতির কারটি সড়ক থেকে পাশের খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ওই দুইজন যাত্রী মারা যান। সেইসঙ্গে চালকসহ আরও এক যাত্রী আহন হন। ঘটনার পরপরই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাওয়ায় তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করেছেন বলে জানান তিনি। জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সম্ভবত ব্রেক ফেল করায় প্রাইভেটকারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে কারটি সড়ক থেকে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com