শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টুইটার এক্সে এখন অডিও-ভিডিও কল করা যাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শুধু চ্যাট আদান-প্রদান নয়, অডিও-ভিডিও কল করাও যায়। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইমো সব প্ল্যাটফর্মেই এই সুবিধা রয়েছে। এবার এক্স অর্থাৎ টুইটারেও এই সুবিধা পাবেন।
টুইটারের প্রতিদ্বন্দ্বীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যে কারণে ইলন মাস্ক টুইটার, অর্থাৎ এক্সকে আরও নতুনভাবে সাজাতে ব্যস্ত। এবার ইলন মাস্ক ঘোষণা করেছে, ফোন নম্বর ছাড়াই এক্স থেকে করা যাবে অডিও-ভিডিও কল! এই জোড়া ফিচার ব্যবহারের জন্য প্ল্যাটফর্ম কোনো বাধা হবে না।
অ্যান্ড্রয়েড, আইওএস, ডেস্কটপ, ল্যাপটপ, ম্যাক সব ডিভাইসেই ব্যবহার করতে পারবেন এ ফিচার। এক্স দ্রুত এ পরিষেবা যোগ করতে চলছে ব্যবহারকারীদের জন্য। এক্সের ডিজাইনার আন্দ্রেয়া কনওয়ে সম্প্রতি বেশ কয়েকবার তার এক্স হ্যান্ডেল থেকে এই জোড়া ফিচারের ঘোষণা করেছেন।
গত বছর ইলন মাস্কের মালিকানায় আসার পর থেকে সমালোচনা পিছু ছাড়ছে না টুইটারের। টুইটারের জন্য মাস্কের খরচ হয় ৪৪ বিলিয়ন ডলার। এরপর থেকেই টালমাটাল অবস্থা লেগেই রয়েছে ওই মাইক্রো ব্লগিং সাইটে। তাই তো ইলন মাস্ক বিভিন্নভাবে আকৃষ্ট করার চেষ্টা করছেন ব্যবহারকারীদের। তবে হিতের বিপরীতটাই বেশি হচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা, নতুন ফিচারটি কতটা গ্রাহক আকৃষ্ট করতে পারে তা দেখার। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com