শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মানিকগঞ্জে যক্ষ্মা রোগ প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

মানিকগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

মানিকগঞ্জে যক্ষা রোগ প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা শীর্ষক জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড হাইওয়ে ক্যাফে রেস্তোরায় বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি- নাটাব মানিকগঞ্জ জেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় সিভিল সার্জন প্রতিনিধি ডা. আহমেদ ইভান, মেডিকেল অফিসার ও যক্ষা রোগ বিশেষজ্ঞ ডাক্তার ডা, রতন পারভেজ, সাংবাদিক মনিরুল ইসলাম মিহির, নাটাব জেলা শাখার সভাপতি মুহাম্মদ হাফিজ উদ্দিন বক্তব্য রাখেন। সভার সাবিক সহযোগীতা করেন নাটাব কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলাম শাহীন। মত বিনিময় সভায় জেলার এস, কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জয়রা উচ্চ বিদ্যালয়, জয়নগর উচ্চ বিদ্যালয় ও মডেল উচ্চ বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশ নেন। সভায় যক্ষা রোগের লক্ষণ, যক্ষা প্রতিরোধের উপায়, বাংলাদেশের যক্ষা রোগের পরিস্থিতি, বিনামূল্যে যক্ষা রোগের পরীক্ষা ও যক্ষা রোগের চিকিৎসার প্রাপ্তি স্থান সম্পর্কে আলোচনা হয়। সভায় জানানো হয়, যক্ষা একটি জীবাণু ঘটিত সংক্রামক রোগ। একনাগারে দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি থাকলে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। রোগ সনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। নিযয়মিত সঠিক মাত্রায় ও নির্দিষ্ট সময় পর্যন্ত ঔষধ সেবনের মাধ্যমে যক্ষা সম্পূর্ণ ভালো হয়। সভায় শিক্ষকরা বলেন, যক্ষা প্রতিরোধে শিক্ষার্থী সহ আশপাশে মানুষের মাঝে যক্ষা প্রতিরোধে গণসচেতনতা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com