শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। পরপর দুই ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে টাইগাররা। তুলে নিয়েছে আফগানিস্তানের পাঁচ উইকেট। ৩৮ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ১৯৭/৫। ৭২ বলে এখনো চাই ১৩৮ রান। হাতে আছে পাঁচ উইকেট। শুরুতে ধীরে সুস্থে খেললেও সময়ের সাথে সাথে ভয়ঙ্কর হয়ে উঠেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। ইবরাহীম জাদরান ফেরার পর তার ওপরে ভর করেই এগিয়ে যাচ্ছিল আফগানিস্তানের ইনিংস। তুলে নেন ক্যারিয়ারের ১৫তম ফিফটি। তবে এরপর আর ইনিংস টানতে পারেননি, শরিফুলের শিকার হয়ে ফিরেছেন তিনি। ৬০ বলে ৫১ রান করে আউট হন শাহিদি। এর আগের ওভারে (৩৭তম) মিরাজ ফেরান নাজিবুল্লাহ জাদরানকে। ২৫ বলে ১৭ রান করেন তিনি। এখন মাঠে আছেন মোহাম্মদ নাবি ও গুলবাদিন নাইব। সরাসরি সুপার ফোর নিশ্চিত করতে আফগানিস্তানকে থামাতে হবে ২৭৯ রানে। অর্থাৎ শেষ বারো ওভারে ৮২ রানের বেশী না দিলেই কিংবা এর মাঝেই আফগানদের অলআউট করতে পারলে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com