বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুরে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীরদের মাঝে গরু ও খাদ্য বিতরণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের জন্য প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ষাঁড় বাছুর ও খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল চত্ত্বরে ৭০টি পরিবারের মাঝে একটি করে ষাঁড় বাছুর ও ১৫০ কেজি করে দানাদার খাদ্য ও ২০০ গ্রাম ভিটামিন বিতরণ করা হয়। সুফলভোগী পরিবারের হাতে ষাঁড় বাছুর ও খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শিলা রাণী দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: উবায়দুর রহমান সাহেল,বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি পাভেল চৌধুরী, যুবলীগ নেতা মোমেন ইবনে সাঈদ ষ্ট্যালিন, প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারীগন ও অন্যান্য কর্মচারীবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com