শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিজিবি সবসময় সতর্ক রয়েছে। সীমান্ত সম্পূর্ণরূপে সুরক্ষিত। সীমান্তে ওপারের কেউ আসতে পারবে না এপারে। রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে।
গতকাল রোববার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স, ২০২৪-২৫ এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সীমান্ত নিরাপত্তা বিঘিœত হচ্ছে। সরকারের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে তো সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পদক্ষেপ ছিল না। এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই এই সীমান্তে সমস্যা দেখা দিচ্ছে। বর্ডারে ঝামেলা হচ্ছে। জনগণ আমাদের সঙ্গে আছে। বিজিবি সবসময় সতর্ক। সীমান্ত সম্পূর্ণরূপে সুরক্ষিত। সীমান্তে ওপারের কেউ আসতে পারবে না। রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ, হামলা, ধান ও গাছ কাটা নিয়ে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁপাইনবাবগঞ্জের ঘটনার সূত্রপাত জমির ধান ও গাছ কাটা নিয়ে। উভয়পক্ষের লোকজন আহত হয়েছেন। আমাদের মিডিয়ায় দেখিনি যে, তাদের দুজন বিএসএফ আহত হয়েছেন। বড় কিছু ঘটেনি। এটা নিয়ে বিজিবি-বিএসএফ আলোচনায় সমাধান হয়ে গেছে। তিনি আরও বলেন, বর্ডার এলাকার কিছু জায়গা আছে যেখানে দুই দেশের কিছু পার্টি যাওয়া-আসা করে। এই সমস্যা আছে, যা অচিরেই সমাধান হবে।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁও ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস এম সালেহ আহমেদ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী ও ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্রাহিম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com