মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

এই সময়ে প্রতিদিন আদা খাবেন যে কারণে

খবরপত্র অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

* সর্দি-কাশিতে অত্যন্ত উপকারী আদা। সর্দি-কাশি হলে সকালে খালি পেটে আদা-তুলসিপাতার রস খেলে ম্যাজিকের মতো কাজ হয়। তাই দ্রুত সর্দি-কাশি সারাতে আদা খান নিয়মিত।

* আদা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রতিদিন অল্প একটু করে আদা খেলে কিছুদিনের মধ্যেই আপনার হজম ক্ষমতা অনেক উন্নত হয়ে যাবে। হজম ক্ষমতা বাড়লে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও।

* মাথা ধরার সমস্যায় আদা অত্যন্ত উপকারী। খুব মাথা ধরলে আদা দেওয়া চা খেলে অনেকটা আরাম পাওয়া যায়। কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনাকে আরাম দেবে আদা।

* আদা যেহেতু হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে, তাই নিয়মিত আদা খেলে তা ওজন কমাতেও সহায়ক হবে। নিয়মিত আদা খেলে ওজন বাড়ার ভয় থাকবে না।

* নানা কারণে গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের লেগেই থাকে। কারো কারো তো গ্যাস্ট্রিকের সমস্যা পিছু ছাড়ে না। এই সমস্যায় আপনার উপকারী বন্ধু হতে পারে আদা। প্রতিদিন একটু করে আদা খেলে এই সমস্যায় উপকার পাবেন।* শরীরের নানা ব্যথা-বেদনা সারাতে আদা অত্যন্ত উপকারী। বিশেষ করে আর্থারাইটিসের সমস্যায় আদা খাওয়া খুবই ভালো। শরীরে কোথাও আঘাত লাগলেও আদা তা তাড়াতাড়ি সারিয়ে দিতে পারে।

* ক্যান্সার প্রতিরোধেও আদার উপকারিতা প্রমাণিত। শরীরের ক্যান্সার সেলগুলোকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে আদা। বিশেষ করে ওভারিয়ান ক্যান্সার সেল ধ্বংস করার ক্ষমতা রয়েছে আদার মধ্যে।

ই-খ/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com