শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাজেকে এক পর্যটককে অপহরণ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
দীপিকা চাকমা 

রাঙামাটির সাজেকে বেড়াতে যাওয়ার পথে এক পর্যটককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে সাজেকের সিজকছড়ি এলাকা থেকে দীপিকা চাকমা নামে ওই পর্যটককে তুলে নিয়ে যায় তারা। রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩০ জনের একটি দল ট্যুর গ্রুপের মাধ্যমে সাজেক যাচ্ছিল। পথে সিজকছড়ি এলাকায় ১০ থেকে ১৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে শিক্ষার্থী দীপিকা চাকমাকে তুলে নিয়ে যায়। এই ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ওই পর্যটককে উদ্ধারে কাজ শুরু করেছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, বাকি পর্যটকরা সাজেকে সেনাবাহিনীর একটি ক্যাম্পে নিরাপদে আছে। দীপিকা চাকমাকে উদ্ধারে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। স্থানীয়ভাবে জানা যায়, দীপিকা চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলায়। যে এলাকা থেকে পর্যটককে অপহরণ করা হয়েছে সেটি ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন হিসেবে পরিচিত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com