শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এসএমসিকে শাকিব খানের লিগ্যাল নোটিশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

চুক্তির মেয়াদ শেষ হলেও বিজ্ঞাপন প্রচার বন্ধ না করায় খাবার ওরস্যালাইন উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান এসএমসিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। চার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
গতকাল বুধবার শাকিব খানের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার ওলরা আফরিন এসএমসি বরাবর এই নোটিশ পাঠিয়েছেন। ২০১৯ সালের মার্চ থেকে শাকিব খান এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ শুরু করেন। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত তার সাথে চুক্তি ছিল প্রতিষ্ঠানটির।
এরই অংশ হিসেবে ২০২১ সালের জানুয়ারিতে এসএমসি ওরস্যালাইনের একটি বিজ্ঞাপনে কাজ করেন শাকিব খান।
চুক্তি অনুযায়ী, বিজ্ঞাপনটি ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত চালানোর কথা ছিল। কিন্তু চুক্তির মেয়াদ হলেও চলতি বছরে একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত শাহরিয়ার নাজিম জয়ের স ালনে ‘১৩টি প্রশ্ন’ অনুষ্ঠানে বিজ্ঞাপন বিরতিতে শাকিব খানের বিজ্ঞাপনগুলো অবিচ্ছিন্নভাবে এবং ক্রমাগতভাবে প্রদর্শন করা হয়। এ বিষয়ে অবশেষে এসএমসিকে লিগ্যাল নোটিশ পাঠালেন তিনি। নোটিশে বলা হয়েছে, অননুমোদিত এ বিজ্ঞাপনগুলো প্রচারণায় নায়ক শাকিব খানের আর্থিক ক্ষতি, খ্যাতির ক্ষতি এবং অসুবিধার কথা বিবেচনা করে চার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
প্রতিষ্ঠানটিকে সাত দিনের সময় দিয়েছেন শাকিব খান। এর মধ্যে ক্ষতিপূরণ না দিলে আইনি ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com