শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ আজ প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকায় পৌঁছেছেন। প্রায় ২২ ঘণ্টা তিনি এখানে অবস্থান করবেন বলে জানা গেছে। ইন্দোনেশিয়ার জার্কাতা থেকে তাকে বহনকারী উড়োজাহাজটি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
জানা গেছে, বিমানবন্দর থেকে সের্গেই লাভরভ রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে যাবেন। সেখানেই দুই পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। ল্যাভরভ আজ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। আজ দুপুরে ঢাকা ছেড়ে ভারতের রাজধানী নয়াদিল্লি যাওয়ার আগে ল্যাভরভ সাবেক সোভিয়েত ইউনিয়নে বাংলাদেশের যেসব বিশিষ্টজন পড়ালেখা করেছেন, তাদের একটি প্রতিনিধিদলের সাথে মতবিনিময় করবেন। প্রথম কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রী এমন সময় বাংলাদেশ সফরে আসছেন, যখন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে রয়েছে। অন্যদিকে সুষ্ঠু নির্বাচন ঘিরে বাংলাদেশ সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। ফলে গুরুত্বপূর্ণ এক সময়ে সের্গেই ল্যাভরভের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ সময়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের মধ্যে দিয়ে রাশিয়া একদিকে যেমন বাংলাদেশের প্রতি বন্ধুত্ব এবং সমর্থন অব্যাহত রাখার জন্য আহ্বান জানাবে, সেইসাথে রাজনৈতিক বা কূটনৈতিকভাবে বাংলাদেশের পাশে থাকার বার্তাও দিতে চায় দেশটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com