বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এবার নিজ বাড়িতে দুই মন্ত্রীকে খাওয়ালেন ডিআইজি হারুন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
কিশোরগঞ্জের মিঠামইনে নিজ বাড়িতে দুই মন্ত্রীকে দুপুরের খাবার খাওয়ান মোহাম্মদ হারুন-অর রশীদ। গত বুধবার উপজেলার হোসেনপুর গ্রামে

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে নিজ বাড়িতে দুই মন্ত্রীকে দুপুরের খাবার খাইয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মোহাম্মদ হারুন-অর রশীদ।
গত বুধবার উপজেলার হোসেনপুর গ্রামে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারকে দুপুরের খাবার খাওয়ান তিনি। হারুন অর রশিদ তাঁর ফেসবুক পেইজে উল্লেখ করেন, বুধবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার কিশোরগঞ্জের প্রেসিডেন্ট রিসোর্টে আসেন। এ সময় প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক তাঁদের ফুল দিয়ে বরণ করেন। পরে অতিথিদের তিনি (হারুন) তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যান।
পোস্টে ডিবি প্রধান বলেন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তাঁর আত্মীয় হওয়ায় পারিবারিক মিলনমেলায় তাঁর বাড়িতে যান। এ ছাড়া রাষ্ট্রীয় কাজে কিশোরগঞ্জ সফরে থাকা পরিকল্পনামন্ত্রী তাঁর আমন্ত্রণে কিছুক্ষণ তাঁর বাড়িতে অবস্থান করেন এবং দুপুরের খাবার গ্রহণ করেন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তাঁর আত্মীয় হওয়ায় পারিবারিক মিলনমেলায় তাঁর বাড়িতে যান। এ ছাড়া রাষ্ট্রীয় কাজে কিশোরগঞ্জ সফরে থাকা পরিকল্পনামন্ত্রী তাঁর আমন্ত্রণে কিছুক্ষণ তাঁর বাড়িতে অবস্থান করেন। এ সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com