শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুগলকে ধন্যবাদ দিলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

‘জওয়ান’ জ্বরে কাঁপছে ভারত। বিশ্বের অন্যান্য দেশের শাহরুখ ভক্তরাও উন্মাদনায় মেতেছেন। সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে গুগল ইন্ডিয়া। তাদের নতুন ‘জওয়ান’ স্পেশাল ডুডল এরই মধ্যে ভাইরাল হয়েছে। তাই এবার গুগলকে ধন্যবাদ জানালেন বলিউড বাদশা শাহরুখ খান।
‘জওয়ান’কে উদযাপন করতে পুরো দেশের সঙ্গে একাকার হয়েছেন গুগল ইন্ডিয়াও। গুগলে যদি ‘জওয়ান’ বা ‘এসআরকে’ লিখে সার্চ করা হয়, তাহলে স্ক্রিনের নিচে ভেসে উঠছে একটি ওয়াকিটকির আইকন। তাতে ক্লিক করলেই শোনা যাচ্ছে সেই চেনা কণ্ঠে ‘রেডি’! আর যদি ক্লিক করতেই থাকে, তাহলে পুরো স্ক্রিন ঢেকে যাবে ব্যান্ডেজে, একেবারে ‘জওয়ান’ লুকে।
গুগল ইন্ডিয়ার পক্ষ থেকে এ নতুন ডুডলের কথা টুইট করে জানানো হয়। সেই থেকে ট্রেন্ডিং ‘জওয়ান অন গুগল’। এবার গুগলের এই ‘এক্স’ রিপোস্ট করে কিং খান ধন্যবাদ জানালেন, ক্যাপশনে সেই চিরপরিচিত বুদ্ধির ছোঁয়া। লিখলেন, ‘জওয়ানকে গুগলেও খুঁজে নিন আর প্রেক্ষাগৃহেও খুঁজুন। এটা বেশ মজার। যখন এত ব্যান্ডেজ একসঙ্গে দেখছি কিন্তু আমার মুখে বাঁধতে হচ্ছে না সেগুলো!’
গুগল ইন্ডিয়ার অফিশিয়াল ‘এক্স’ হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, ‘বেকরার করকে হমে, ইউঁ না যাইয়ে, আপকো হমারি কসম, গুগল পর ‘জওয়ান’ সার্চ কর আইয়ে। সেই সঙ্গে ধাপে ধাপে কীভাবে বদলে যাবে আপনার স্ক্রিনের ‘লুক’ সেই পদ্ধতিও বাতলে দেওয়া আছে। সব মিলিয়ে ‘জওয়ান’ মুক্তির পর শাহরুখ খান ভক্তদের কাছে অনন্য রূপে পৌঁছেছেন। সবাই যেন কিং খানের বন্দনায় মগ্ন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com