শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন লুকে ভাইরাল শাকিব খান

বিনোদন:
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান নতুন লুকে ভাইরাল হয়েছেন। ‘শাকিবিয়ান আর্মি (বাংলাদেশ)’ নামের ফেসবুক পেজ থেকে সে ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল। ভাইরাল হওয়া শাকিবের সেই লুক দেখে তো নেটিজেনদের রাতের ঘুম একেবারে হারাম হয়ে গেছে।
এদিকে, বেশকিছু দিন ধরেই ঢালিউড কিং শাকিব খান আলোচনায় আছেন তার নতুন সিনেমা নিয়ে। নতুন এ সিনেমার নাম ‘দরদ’। আর এ সিনেমাতেই শাকিব খানকে দেখা যাবে সালমান খানের নায়িকার সঙ্গে রোমান্স করতে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রুপালি পর্দায় শাকিব খানের সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে জেরিন খানকে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এ সিনেমা নির্মিত হবে ৩৫ দিনের শিডিউলে। তাই বালাদেশ তো বটেই, ভারতেও মুক্তি পাবে এ আলোচিত সিনেমাটি। বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলুগু ভাষায় মুক্তি পাবে শাকিবের নতুন সিনেমা ‘দরদ’। সম্প্রতি অনন্য মামুন পরিচালিত এ সিনেমা নিয়ে অন্তর্জালে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। শাকিব তার ‘প্রিয়তমা’ সিনেমায় নতুন লুক দিয়ে যেভাবে দর্শকদের মন জয় করে নিয়েছেন, ঠিক একইভাবে নতুন এ সিনেমাতেও চমক দিবেন এমনটাই প্রত্যাশা ভক্তদের।
নতুন সিনেমা ‘দরদ’-এ শাকিবের লুক কেমন হবে তা দেখার জন্য কিছুতেই যেন অপেক্ষা করতে পারছিলেন না শাকিবিয়ানরা। তাই এআই প্রযুক্তি ব্যবহার করে ‘দরদ’ সিনেমার পোস্টার ও শাকিবের লুক এরই মধ্যে তৈরি করে ফেলেছেন শাকিবের ফ্যানরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com