বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দিনে ৭ ঘণ্টা কম্পিউটার ব্যবহারে মাসে বিদ্যুৎ খরচ কত?

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

অনেকেই এখন ফ্রিল্যান্সিং করে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। এজন্য বাইরে যেতে হয় না, ঘরে বসেই কাজটি করা যায়। এজন্য দিনের বেশিরভাগ সময় কাটাতে হয় কম্পিউটারের সামনে। অনেকেই ভাবতে পারেন সারাদিন কম্পিউটার ব্যবহারে মাস শেষে হয়তো হাজার টাকা বিদ্যুৎ বিল আসবে। একদমই কিন্তু তা নয়। সাধারণত একটি ডেস্কটপ কম্পিউটার প্রায় ৬৫ থেকে ২৫০ ওয়াট বিদ্যুৎ খরচ করে। মনিটরের জন্য আরও প্রায় ৩৫ থেকে ৮০ ওয়াট বিদ্যুৎ বেশি খরচ হয়। সেই সঙ্গে আনুষাঙ্গিক জিনিস তো রয়েছেই।
ধরুন আপনি দিনে ৭ ঘণ্টা কম্পিউটার ব্যবহার করেন। আপনার কম্পিউটারটি ১২০ ওয়াটের। তাহলে দিনে ৭ ঘণ্টা ব্যবহার করলে ৭x১২০=৮৪০ ওয়াট/ ঘণ্টা। ৩০ দিন বা এক মাসের হিসাবে মোট বিদ্যুৎ খরচ হয় ৮৪০x৩০= ২৫,২০০ ওয়াট। এই ওয়াট কে আমরা ১০০০ দ্বারা ভাগ করে কিলোওয়াটে নিলে পাই, ২৫,২০০/১০০০= ২৫.২ কিলোওয়াট। যদি প্রতি ইউনিটের দাম ৭ টাকা হয় তাহলে ২৫.২x৭= ১৭৬.৪ টাকা। অর্থাৎ প্রতিদিন ৭ ঘণ্টা করে যদি আপনি একটি কম্পিউটার ব্যবহার করেন তাহলে মাসে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র ১৭৬.৪ টাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com