বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশের মাটিতে সাফ রানার্সআপ কিশোর ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে রোববার ফাইনালে বাংলাদেশের কিশোররা ২-০ গোলে হেরেছে ভারতের কাছে। এর আগে বাংলাদেশ সেমিফাইনালে ২-১ গোলে পাকিস্তানকে পরাজিত করে। গ্রুপপর্বে বাংলাদেশ প্রথম ম্যাচেও ভারতের কাছে ১-০ গোলে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে সাইফুর রহমান মনির দল। গত সোমবার সকালে একটি চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ দল। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বিমানবন্দরে ফুল দিয়ে দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভ্যর্থনা জানান।
উল্লেখ্য, বাফুফের এলিট একাডেমির ফুটবলারদের নিয়ে তৈরি করা হয়েছিল এই দলটি। একাডেমি দল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগেও অংশ নিয়ে থাকে। এরপরও দল চ্যাম্পিয়ন হতে না পারায় অনেকে সমালোচনা করছেন। কারণ, একাডেমি যখন ছিল না তখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com