শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নির্বাচন নিয়ে একজন ডিসি এ কথা বলতে পারেন না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

নির্বাচন সামনে রেখে একজন ডিসি এমন কথা বলতে পারেন না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তাদেরকে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে মাঠে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার সচিবালয়ে এ কথা বলেন ফরহাদ হোসেন। এই সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে- সরকারি কর্মকর্তা হয়েও জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদের এমন বক্তব্যে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ধরনের বক্তব্যে নারাজ স্বয়ং জনপ্রশাসন প্রতিমন্ত্রী । সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন সামনে রেখে একজন ডিসি এমন কথা বলতে পারেন না। তাদেরকে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে মাঠে পাঠানো হয়।
তিনি বলেন, নির্বাচন নিয়ে ডিসি ভিডিওতে যা বলেছেন তা খতিয়ে দেখা হবে। নির্বাচন সামনে নিয়ে এখন একজন ডিসি এমন কথা বলতে পারেন না। তবে কেউ বক্তব্য বিকৃত করে প্রচার করেছে কী না তাও যাচাই করা হবে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এখন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগ, বক্তব্য টুইস্ট করা যায়। ডিসির বক্তব্য খতিয়ে দেখার পর সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।
গত সোমবার জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে জামালপুরের ডিসি বলেন, এই সরকার যে উন্নয়ন করেছে সেটির ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নানা সমালোচনা শুরু হয়েছে। সচেতন নাগরিকরা বলছেন, সরকারি কর্মকর্তা হয়ে সরকারের পক্ষে ভোট চাওয়া বা সরকারকে পুনরায় নির্বাচন করার অঙ্গীকার করানো কোনোভাবেই ঠিক নয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com