বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বান্দরবান জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শামীম শেখ

তৈয়ব আলী (লামা) বান্দরবান
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার সৈকত শাহীন এর নিকট হইতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পুরস্কার গ্রহণ করেছেন লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ। গত জুলাই ২০২৩ খ্রিঃ মাসের সার্বিক কর্ম দক্ষতায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্স সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার গ্রহন করেন। জানা যায়, বান্দরবান জেলার লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ পেশাদারিত্ব,মাদক দ্রব্য জব্দ,গ্রেফতারি পরোয়ানা তামিল,আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন,পুলিশ সুপার সৈকত শাহীন। এসময় তিনি পুরস্কার সরূপ লামা থানার ওসি মোঃ শামীম শেখ এর হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করেন। এ সফলতায় সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার জন্য টিম লামা থানা পুলিশের প্রত্যেক সদস্যদের ধন্যবাদ জানান ওসি মোঃ শামীম শেখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com