বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফটিকছড়িতে মাদরাসা শিক্ষার্থী ধর্ষণের শিকার, আটক ১

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারায় ৮ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১০) সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা এলাকায় এ ঘটনা ঘটে। ভিকটিমের পিতা নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ধর্ষণের শিকার ছাত্রী স্থানীয় মাদরাসার ৮ম শ্রেনীর শিক্ষার্থী। এ ঘটনায় জড়িত রাসেলের সহযোগী মারুফকে আটক করেছে পুলিশ। ভিকটিমের পিতা নুরুল আলম জানান, নিচিন্তা গ্রামের মৃত জার্মানীর ছেলে রাসেল ইরফান মাদরাসায় আসা যাওয়ার পথে তাঁর মেয়েকে প্রায়ই সময় উত্যক্ত করতো। এ বিষয়ে রাসেলকে সতর্ক করেন ভিকটিমের পিতা নুরুল আলম। কিন্তু তাতেও ক্ষ্যান্ত হয়নি। সর্বশেষ গত রোববার ভিকটিম নিচিন্তা বকসু মিয়া সওদাগর বাড়ীর পাশে রাবার বাগানের রাস্তা দিয়ে মাদরাসা থেকে বাড়ী যাওয়ার পথে তার পথরোধ করে রাসেল। এসময় মারুফ নামের রাসেলের এক বন্ধুর সহায়তায় ভিকটিমকে মুখে গামছা গুঁজে দিয়ে টেনে হিঁচড়ে পাশের পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে যায়। সেখানে ভিকটিমের পড়নের বোরকাসহ মুখের হিজাব টেনে ছিড়ে ফেলে তাকে ধর্ষন করে রাসেল পালিয়ে যায়। এ ঘটনার পর ভিকটিমের কান্নার শব্দ শুনে পথচারী লোকজন মেয়েটিকে উদ্ধার করে। এর পর বিষয়টি ভিকটিমের পিতাকে জানালে গ্রামবাসী মিলে রাসেলকে ধাওয়া দিলে রাসেল পালিয়ে যায়। এ ঘটনার পর ভিকটিমের পিতা নুরুল আলম রাতে ভুজপুর থানায় গিয়ে রাসেল ও মারুফের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জানে আলম বলেন, এক মাদরাসা শিক্ষার্থী ধর্ষিতা হওয়ার খবর মেয়ের পিতা জানিয়েছে। বিষয়টি ওসি ভুজপুরকে অবহিত করেছি আইনি পদক্ষেপ নেয়ার জন্য। এদিকে গত মঙ্গ্লবার ঘটনায় জড়িত রাসেলের সহযোগী মারুফকে আটক করেছে দাঁতমারা তদন্ত কেন্দ্রের এসআই মনির। মুল হোতাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য চমেক হাসপাতালে পাঠানো হচ্ছে জানিয়ে তিনি বলেন মামলার প্রক্রিয়া অব্যাহত আছে। এ বিষয়ে জানতে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন ফারুকীর মোবাইলে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেনি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com