শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুখে বললেও বাস্তবে নির্বাচন কমিশনের ক্ষমতা নেই: ড. তোফায়েল আহমেদ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

আমরা মুখে বললেও বাস্তবে নির্বাচন কমিশনের (ইসি) কোনো ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। গতকাল বুধবার নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা” শীর্ষক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

ড. তোফায়েল আহমেদ বলেন, আমরা মুখে শুধু বলি নির্বাচন কমিশন ক্ষমতাবান, কিন্তু বাস্তবে কিছুই নাই। সংকটটা এতো কঠিন সব দায় কমিশনের ওপর দিয়েও লাভ নাই। একের পর এক এমন চলতে থাকলে মান মর্যাদা থাকবে না। নির্বাচন প্রক্রিয়ায় সেনাবাহিনীর সংশ্লেষ পরিবেশ তৈরিতে সহায়তা করবে। এই পরিবেশ থেকে উত্তরণে আদালতও ভূমিকা রাখতে পারে। কারণ কোর্টের রায়ের ফলে এই সংকট তৈরি হয়েছে। তিনি আরও বলেন, আপনারা সবার থেকে পরামর্শ শুনছেন কিন্তু পরামর্শ বাস্তবায়ন করতে পারেননি। না পারার কারণ আপনাদের ব্যাখ্যা করা দরকার। আপনারা প্রিজাইডিং অফিসারের ক্ষমতার কথা বলছেন যে সুষ্ঠু পরিবেশ মনে না হলে সব ফেলে তিনি চলে আসবেন, প্রিজাইডিং অফিসারের ঘাড়ে কয়টা মাথা যে তিনি সবকিছু ফেলে চলে আসবেন। সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান বলেছেন, বাস্তবতা আপনাদের অনুকূলে নেই। সরকার না চাইলে কমিশনের পক্ষে ভালো নির্বাচন সম্ভব না। এখনও গাইবান্ধা নির্বাচনে দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয় নাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com