শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পেশাদারিত্বের সাথে কাজ করলে চাকরি হারানোর ভয় নেই: গয়েশ্বর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আজকের আওয়ামী লীগ ‘৭৫ সালে ছিল বাকশাল। এখন যে অবস্থা; তখনও ছিল। তখন ছিল রক্ষীবাহিনী, এখন তা-ব করে পুলিশ। পুলিশ সদস্যসহ প্রজাতন্ত্রের সকল কর্মচারি-কর্মকর্তাদের বলব, আপনারা যে যে পেশায় যারা আছেন, তারা যদি পেশাদারিত্বের সাথে কাজ করেন, তাহলে আপনারা আগামী দিনে নিজ নিজ পেশায় সম্মানের সাথে থাকবেন। এখানে কারো চাকরি হারানোর ভয় নেই। আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। আমাদের নেতা তারেক রহমান যে যুদ্ধটা করছেন, তা ক্ষমতায় যাওয়ার জন্য যুদ্ধ নয়; দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এ জন্য তিনি বলেছেন, টেকব্যাক বাংলাদেশ এবং রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফাও ঘোষণা করেছেন। গতকাল বুধবার দুপুরে রাজধানীর বাড্ডায় জাসাসের ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। এ অনুষ্ঠানে আরো অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ।
এরপর গয়েশ্বর চন্দ্র রায় রাজধানীর মিরপুরের পল্লবীতে ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সাধারণ মানুষের মাঝে প্রচারপত্র বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন ঢাকা মহানগর উত্তরের সদস্য আমিনুল হক ও গত নির্বাচনে অংশ নেওয়া বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ভিসানীতি ঘোষণার পর যুক্তরাষ্ট্র প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্যের প্রসঙ্গ টেনে জাসাস সম্মেলনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তিনি (প্রধানমন্ত্রী) নাকি যুক্তরাষ্ট্রে যাবেন না, আরো নানা কথা বলেছেন। তবে, ক’দিন আগে ভারতে আন্তর্জাতিক জি-২০ সম্মেলন হল। সেখানে তিনি (শেখ হাসিনা) কার সাথে সেলফি তুললেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সাথে। এটা আবার পত্রিকায় ফলাও করে প্রচার করা হলো। আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই নিয়ে বিএনপিকে ঘিরে মন্তব্যও করেছেন। জবাবে আমাদের মহাসচিব বলেছেন, ওটা গলায় ঝুলিয়ে হাটেন। আমি ক্ষমতাসীনদের বলব, জনগণ যদি ভোট দিতে পারে, সেলফির ওপর ভারসা করে বাঁচতে পারবেন না। তাহলে বুঝতে হবে এই সেলফি সরকার কতটা দুর্বল ও দেউলিয়া যে, তারা সেলফি তুলে তা আবার প্রচার করে নিজেদের অস্তিত্ব জানান দিতে হয়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের অনেক কথা নেই। আমরা গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার ফেরত চাই। আমরা আমাদের মুক্তিযুদ্ধে যে মূল চেতনা, সেই চেতনা আমরা ফেরত চাই।’ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের মালিকানা যদি জনগণের কাছে ফেরত দিতে না পারি, গর্বিত জাতি হিসেবে বলতে পারব না আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের দখলদার এই ফ্যাসিবাদকে তাড়াতে হবে। যারা তাড়াতে পারবে তারাই দেশপ্রেমিক। এটা করতে পারলে দেশে গণতন্ত্র ফিরবে, ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এবং মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া হাসপাতালের বিছানায় জীবন যুদ্ধে লিপ্ত, তিনিও মুক্তি পাবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com