শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘তারুণ্যের রোডমার্চ’ কর্মসূচি ঘোষণা করলেন সুলতান সালাউদ্দীন টুকু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

সরকার পতনে একদফা দাবিতে বিএনপির তিন সহযোগী সংগঠন ২ দিনের তারুণ্যের রোডমার্চ কর্মসূচির ঘোষণা করেছে। আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে সৈয়দপুর দশমাইল হয়ে দিনাজপুর, ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত রোডমার্চ করবে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু এ কর্মসূচি ঘোষণা করেন। গতকাল বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সুলতান সালাউদ্দীন টুকু বলেন, এ তারুণ্য রোডমার্চে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেন, বিগত ১৫ বছর এদেশের প্রায় ৪ কোটি তরুণ ভোটার ভোট দিতে পারেনি, ২০১৪ও ২০১৮ সালে এ সরকার ভোট ডাকাতির মাধ্যমে তারুণের ভোটাধিকার হরণ করা হয়েছে। ৫০ লাখ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এ সরকার। তিনি বলেন, দেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রীকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করতে দিচ্ছে না, অথচ সরকারের শীর্ষ সন্ত্রাসী পুরান ঢাকার হাজী সেলিম মামলায় থাকা অবস্থায়ও বিদেশে চিকিৎসা করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com