রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাপাসিয়ায় ৩০ লক্ষ টাকাসহ পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া গৃহবধূর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

কাপাসিয়া( গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসী স্বামীর গচ্ছিত স্বর্ণালংকার সহ মোট ৩০ লক্ষ টাকা নিয়ে রানা মিয়া নামের পরকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে গৃহবধু হালিমা আক্তার বিথী। এ বিষয়ে সুষ্ঠু বিচার ও তাঁর স্ত্রীর কাছে দীর্ঘদিনের জমানো ৩০ লক্ষ টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কাপাসিয়া উপজেলার পিরিজপুর গ্রামের আলা উদ্দিন খাঁর পুত্র এবং হালিমা আক্তার বীথির ভুক্তভোগী স্বামী মোস্তফা। জানা যায়, হালিমা আক্তার বীথি জামালপুরের দিঘুলি সাপড়া পূর্বপাড়া মোঃ হাফিজুর রহমানের কন্যা। সংবাদ সম্মেলনে মোস্তফা বলেন, আমার সারা জীবনের সঞ্চয় টাকা নিয়ে সে গত ১০-০৯-২০২৩ ইং তারিখে পালিয়ে যাওয়ায় এখন আমি ৩ শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছি। সুষ্ঠু বিচার কামনায় এ বিষয়ে কাপাসিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান ভুক্তভোগী মোস্তফা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com