শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গলাচিপায় আসন্ন দুর্গা পূজা, ও মাসিক আইন-শৃঙ্খলা সভা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১ টা ইউএনও অফিস কার্যালয়ে এক বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু। সভায় আইন-শৃঙ্খলা মাদক, ডেঙ্গু প্রকোপ বাজারের খাদ্য-পন্যের উর্ধ্বগতি ও অসাধু মজুদ ব্যবসায়ী সিন্ডিকেট ও পাবলিক পরীক্ষা নিয়ে সবাই নানা প্রস্তাবনা নিয়ে বক্তব্য রাখেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী মিসেস সালমা ওয়াহিদ, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, পৌরসভার প্যানেল মেয়র সুশীল কুমার বিশ্বাস, গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, পানপট্টি চেয়ারম্যান মাসুদ মিয়া সহ বিভিন্ন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানগণ। বক্তরা উপজেলার সকল পূজা মন্ডপে প্রতিমা বিগ্রহ নির্মাণ বিষয়ে মন্দিরের নিরাপত্তা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সার্বিকভাবে উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকায় বক্তারা সন্তোষ প্রকাশ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com