শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পলাশবাড়ীতে তিনটি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন স্থানীয় এমপি স্মৃতি

নুরুল ইসলাম (পলাশবাড়ী) গাইবান্ধা :
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

গাইবান্ধার পলাশবাড়ীতে তিনটি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন গাইবান্ধা-০৩ নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। ২০ সেপ্টেম্বর ১০ সকালে রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ২য় পর্যায় পৌরশহরের ড্রীমল্যান্ড-দূর্গাপুর রাস্তা দেড় কিঃ মিঃ, উপজেলার বরিশাল ইউনিয়নের সামাদের বাজার-পূর্ব গোপিনাথপুর রাস্তা ১ কিঃ মিঃ ও পবনাপুর ইউনিয়নের পবনাপুর ইউপি অফিস-চরেরহাট রাস্তা ১ কিঃ মিঃ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। উপজেলা এলজিইডি’র বাস্তবায়নে পৃথক পৃথক ঠিকাদারী প্রতিষ্ঠান গুলো রাস্তা পাকাকরণ কাজ সম্পন্ন করবেন সংশ্লিষ্ট সূত্রে জানায়। এসময় আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন, সহকারি প্রকৌশলী হেলালুর রহমান হেলাল, বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। এসময় স্থানীয় সরকার ডিডিএলজি’র এর অর্থায়নে বরিশাল ইউনিয়নের বিভিন্ন রাস্তায় ৩ তিন হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com