রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোবিন্দগঞ্জে বাস টার্মিনাল না থাকায় দুর্ভোগে যাত্রীরা

শহিদুল ইসলাম (গোবিন্দগঞ্জ) গাইবান্ধা
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে কোন বাস টার্মিনাল বা বাস স্ট্যান্ড না থাকায় প্রতিদিন হাজার হাজার যাত্রী দুর্ভোগ পোহাচ্ছেন। বাসগুলো মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখার ফলে যানযটের সৃষ্টিসহ ঘটছে নানা দুর্ঘটনা। স্থানীয় মালিকদের মালিকানায় ঢাকা, রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুরসহ বিভিন্ন রুটে চলাচল করে শতাধিক বাস ও মিনিবাস। কিন্তু নির্ধারিত কোন টার্মিনাল বা স্ট্যান্ড না থাকায় পৌর শহরের বিভিন্ন এলাকাসহ মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের পাশে যানবাহনগুলো এলোমেলোভাবে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করা হয। পৌর শহরের ব্যস্ত চৌমাথা, পশ্চিম স্ট্যান্ড নামে পরিচিত পশ্চিম চারমাথা স্থান, গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে গোবিন্দগঞ্জ থানার বিপরীতে, গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের জাওয়াদ প্লাজার পাশে বাসগুলো ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে যাত্রী উঠানো হয়। থানার উল্টোদিকের ফুটপাতের উপর যাত্রী ছাউনি ও বাসের কাউন্টার করায় মানুষের চলাচলের পথে বিঘœ সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ চৌরাস্তার মোড়ে দুটি খাবার হোটেলের সামনে নিয়মিত বাসগুলো দাঁড় করিয়ে রাখা হয় বলে ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। এছাড়া দূর পাল্লার ঢাকা, সিলেট, চট্টগ্রামে যাতায়াত কারী বাসগুলো মহাসড়কের পাশেই কাউন্টার খুলে টিকিট বিক্রি করে। কাউন্টারগুলোর সামনে বাস দাঁড় করিয়ে যাত্রী ও মালামাল ওঠানামা করায় যানজটসহ নানা রকমের সমস্যা তৈরি করছে বলে পৌরবাসীর অভিযোগ রয়েছে। গোবিন্দগঞ্জ পৌর শহরের বাসিন্দা ঝন্টু মিয়া বলেন, এই পৌর শহরের ভিতর দিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক চলে গিয়েছে। আর এই সড়কের দুই ধারে বাণিজ্যিক প্রতিষ্ঠান, দোকান, মার্কেট, কাঁচাবাজার, ব্যাংক বীমা, স্কুল সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাই এই সড়কে বাসগুলো দাঁড় করিয়ে রাখা ও যাত্রী উঠানামা করায় পৌরবাসীর চলাচলে তা নানাবিধ অসুবিধার সৃষ্টি করছে। সড়ক পারাপার হতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এখানে বাস টার্মিনাল করা জরুরী হয়ে পড়েছে। নাগরিক কমিটির আহ্বায়ক আব্দুল মতিন মোল্লা বলেন, যাত্রীদের রোদ বৃষ্টিতে রাস্তার পাশে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়।
টার্মিনাল না থাকায় নারীসহ সব বয়সী যাত্রীই টয়লেট সমস্যায় পড়েন। পরিবহণ শ্রমিকরাও গাড়ির রক্ষণাবেক্ষণ, ধোয়ামোছাসহ তাদের নানা কাজকর্ম নিরাপদে করতে পারছেন না। গোবিন্দগঞ্জস্থ গাইবান্ধা জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম রাজু বলেন, আমরা দীর্ঘদিন থেকে টার্মিনালের দাবী জানিয়ে আসছি। কিন্তু টার্মিনাল না থাকায় আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গাড়িগুলো নিরাপদ স্থানে রাখতে পারলে আমরাও ঝুঁকিমুক্ত থাকতে পারি। গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান রাফি বলেন, গোবিন্দগঞ্জে বাস টার্মিনাল করার ইচ্ছা আমাদের আছে। কিন্তু ফান্ডের অভাবে তা বাস্তবায়ন করা যায়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com