রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুশৃঙ্খল নির্বাচনের জন্য আওয়ামী লীগ নেতা, কর্মীদের প্রস্তুত থাকতে হবে: শেখ হেলাল উদ্দীন এমপি

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগ নেতা – কর্মীদের প্রস্তুত থাকতে হবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষ আবারো নৌকায় ভোট দিবে। জঙ্গি বা সন্ত্রাসীরা যেন কোন প্রকার আশ্রয় না পায় এবং ঘাপটি মেরে থাকতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে (ঝর্না সুপার মার্কেট) গরীব অসুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সাহায্যের চেক হস্তান্তর ও দলীয় নেতা কর্মীদের সাথে সংক্ষিপ্ত এক মতবিনিময়কালে এসব কথা বলেন শেখ হেলাল উদ্দীন এমপি। এসময় উপস্থিত থেকে আর্থিক সাহায্যের চেক হস্তান্তর করেন শেখ হেলাল উদ্দীন এমপি’র সহধর্মিণী রূপা চৌধুরী। উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার, আওয়ামীলীগ নেতা সিকদার ওয়ালিদ হোসেন, অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, শেখ রেজাউল কবির, সিকদার উজির আলী, শেখ রফিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান মোল্লা, আবুল বাশার মোল্লা, শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান যুবলীগ সভাপতি মোঃ সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময় প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com