রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জুয়েল চৌধুরীর প্রচারণা

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল প্রচারণা চালিয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার চরযশোরদী ইউনিয়নের মুকুন্দপুর্ট্রি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ননী গোপাল বিশ্বাসের সভাপতিত্বেও তপন কুমার মন্ডলের সঞ্চালনায় এক মতবিনিময় (নির্বাচনী প্রচারনা) সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত শত শত নেতা কর্মীদের সাথে মতবিনিময় ও আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। এছাড়াও উপজেলার বানেশ্বরদীতেও অনুরূপ মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করেন। এসময় তিনি প্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া লিফলেট বিতরণ করেন তিনি, উপস্থিত সকলের নিকট প্রধান মন্ত্রীর জন্যও দোয়া প্রার্থনা করেন। প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল বলেন, শেখ হাসিনা যদি আসন্ন সংসদ নির্বাচনে জয়ী অথ্যাৎ আওয়ামীলীগ যদি ক্ষমতায় আসে তাহলে দেশ আরো উন্নয়নের জোয়ারে ভাসবে। তিনি আরো বলেন আগামী নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামীলীগের ফরিদপুর-২ নগরকান্দা-সালথা আসনে নৌকা প্রতীকের একজন সম্ভাব্য প্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জাম আইয়ুব , আওয়ামীলীগ নেতা শের আলী, হারান মন্ডল, জগদীশ মন্ডল, রত্তন শেখ প্রমুখ। এসময় শত শত নেতাকর্মী সাইফুজ্জামান চৌধুরী জুয়েল এর গাড়ীবহরের সাথে ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com